দুমকিতে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ফারুকের মতবিনিময় সভা

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আহসান ফারুক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় দুমকি নতুন বাজারের জমজম রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আহসান ফারুক বলেন, “উন্নত, নিরাপদ ও মাদক-সন্ত্রাসমুক্ত আঙ্গারিয়া ইউনিয়ন গড়ে তুলতে হলে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা প্রয়োজন।” তিনি নিজেকে এ দায়িত্ব পালনের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরেন।
তিনি আরও বলেন, “২০১৬ সালে বিএনপির দুঃসময়ে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। আমি আশা করি, এবারও দল আমাকে মূল্যায়ন করবে এবং আঙ্গারিয়া ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দেবে।
মতবিনিময় সভায় আঙ্গারিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আহসান ফারুক।




