ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ভোলাহাট প্রতিনিধিঃ বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল— "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"। প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং তরুণদের অংশগ্রহণ নিয়ে বক্তব্য দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শামসুদ্দিন আলকেশ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. রিজওয়ান ইসলাম মিঞা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি মো. শরিফুল ইসলাম (শরীফ) এবং সাধারণ সম্পাদক মো. শাহ কবির।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ কার্যক্রমে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন এবং তাদের নিষ্ঠা ও সেবার প্রশংসা করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️