চাঁপাইনবাবগঞ্জে এস্কাফ সিরাপসহ দুইজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ বোতল এস্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গতসোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর গ্রামে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোলঘরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার দুইজন হলেন: শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া বৈরাগীপাড়ার সুলতানের ছেলে দুলাল (২৮) এবং সাহাপাড়া বটতলামোড় এলাকার আমির হোসেনের ছেলে সারোয়ার জাহান শুভ (২৩)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই পলাশ চন্দ্র চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।




