চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত তরুণীর মৃত্যু

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে মাহাডাঙ্গা এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে চাঁপাইনবাবগঞ্জ সদর জিআরপি ফাঁড়ির এসআই আশীষ সরকার জানিয়েছেন।
নিহতের বয়স আনুমানিক ২২ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এসআই আশীষ বলেন,চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।




