চাঁপাইনবাবগঞ্জে শ্রীরামপুর গ্রাম ‘পরিবেশ বান্ধব গ্রাম’ হিসেবে ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে শ্রীরামপুর গ্রাম ‘পরিবেশ বান্ধব গ্রাম’ হিসেবে ঘোষণা

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)-এর সহযোগিতায় শ্রীরামপুর গ্রামকে ‘পরিবেশ বান্ধব গ্রাম’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১০:৩০ ঘটিকায় গ্রামটিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীরামপুর গ্রামের ইউপি সদস্য মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মো. জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এডিপি-র সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল কস্তা বলেন, "ওয়ার্ল্ড ভিশন, চাঁপাইনবাবগঞ্জ এডিপি কর্তৃক গত ১ বছর যাবৎ পরিবেশ বান্ধব গ্রাম উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—কমিটি গঠন, জেসিসি ফ্রেন্ডলি গ্রীন স্কুল প্রতিষ্ঠা, উঠান বৈঠকসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি।" তিনি আরও জানান, এসব কাজের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন গাছ বিতরণ এবং প্লাস্টিকমুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ মো. জহুরুল ইসলাম বলেন, "এটি একটি খুব ভালো উদ্যোগ যা সুন্দর পরিবেশসহ শিশুদের ভালোভাবে বেড়ে উঠতে সহায়তা করছে।

সভাপতির বক্তব্যে মো. সাদিকুল ইসলাম বলেন, "আমি ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এডিপির সহায়তায় এই গ্রামটি ইতিমধ্যে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং আদর্শ একটি গ্রামে পরিণত হচ্ছে। তবে এটা ধরে রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও গ্রামবাসীর এগিয়ে আসা উচিত।" পরিশেষে প্রধান অতিথি উক্ত গ্রামটিকে ‘পরিবেশ বান্ধব গ্রাম’ ঘোষণায় সকলে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রাম উন্নয়ন সোসাইটির সদস্যগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️