চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক তালেবুন নবীর মৃত্যুবার্ষিকী পালিত

গতবছর ২৪ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৭টায় জেলাশহরের ইসলামপুরস্থ নিজ বাসভবনে ডি.এম. তালেবুন নবী শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক তালেবুন নবীর মৃত্যুবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ডি.এম. তালেবুন নবীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার পারিবারিকভাবে জেলাশহরের ইসলামপুরস্থ নিজ বাসভবনে কোরআনখানি, দ্বারিয়াপুর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হয়। এছাড়া আগামী শুক্রবার বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুমের ছেলে ডিএম কপোত নবী এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতবছর ২৪ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৭টায় জেলাশহরের ইসলামপুরস্থ নিজ বাসভবনে ডি.এম. তালেবুন নবী শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পরদিন বুধবার সকাল ১০টায় ফকিরপাড়া ঈদগাহ ময়দানে প্রথম জানাজা এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর গোরস্থানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হয়।

মরহুম ডি.এম. তালেবুন নবী দৈনিক পাকিস্তান, পরে দৈনিক বাংলা, বাংলাদেশ টেলিভিশন-বিটিভি এবং সর্বশেষ দৈনিক জনকণ্ঠের চাঁপাইনবাবগঞ্জে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা করেছেন। এছাড়া তিনি বেশ কিছুদিন চাঁপাই সংবাদ নামে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️