রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে অপহরণকারী গ্রেফতার

রাজশাহীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে অপহরণকারী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে নওগাঁর আত্রাই উপজেলার কুমরইল এলাকায় অভিযান চালিয়ে সুমন বাবু (১৪) নামের ওই কিশোরকে গ্রেফতার করা হয়।

বুধবার (২২ অক্টোবর) সকালে র‌্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সুমন বাবু নওগাঁর নিয়ামতপুর উপজেলার কুমরইল গ্রামের বেলাল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, অপহরণের শিকার ছাত্রী ৮ম শ্রেণিতে পড়াশোনা করছেন। তাকে অভিযুক্ত সুমন বাবু প্রতিনিয়ত স্কুলে আসা যাওয়ার পথে নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিতেন। গত ১৪ মে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশে বের হলে রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া স্টেডিয়ামের সামনে পৌঁছালে অভিযুক্ত কিশোর তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে রাজপাড়া থানায় কিশোরীর মা বাদী হয়ে অপহরণ সংক্রান্ত একটি মামলা করেন।

এর প্রেক্ষিতে অপহরণকারীকে গ্রেফতার ও নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে র‌্যাব-৫ এর একটি দল মঙ্গলবার দিনগত রাত সোয়া ১টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার কুমরইল এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সুমনকে গ্রেফতার করে। এসময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় অপহরণকারী ও ভুক্তভোগী কিশোরীকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️