গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা

গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,অসুস্থ একটি গরু জবাই করে তার মাংস বিক্রির উদ্দেশ্যে পাশের নাচোল উপজেলায় নেওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন মরা গরু জবাইয়ের সন্দেহে মাংসসহ গরুটি আটকে দেন। পরিস্থিতি বুঝতে পেরে কসাই পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় জবাই করা গরুটি উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরাম জানান,পরীক্ষায় দেখা গেছে জবাই করা গরুটির মাংস ভক্ষণযোগ্য নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দাখিল করা অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গরু বিক্রেতা শ্রী স্বপন কর্মকারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।

তিনি আরও জানান,জব্দ করা গরুটির নমুনা সংগ্রহের পর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে নিরাপদ স্থানে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️