চাঁপাইনবাবগঞ্জে চুরি করতে গিয়ে ছাত্রলীগের সভাপতি আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক

চাঁপাইনবাবগঞ্জে চুরি করতে গিয়ে ছাত্রলীগের সভাপতি আটক

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি নাহিদ।

রোববার (২৫ মে) গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেন। এদিন সকালে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি ও চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে নাহিদ (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যায় নাহিদ। এসময় পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া দিলে স্থানীয়রা ওই চোরকে আটক করে। আটকের পর তার কাছ থেকে মোবাইলফোনটি উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, চুরি করতে গিয়ে জনতার হাতে ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি আটক হন। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক হওয়া ওই চোরকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️