চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আড়াই কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত সোয়া দশটার দিকে (২২:১৫ ঘটিকায়) চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার রেহাইচর এলাকায় অবস্থিত ঐতিহাসিক ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর’ সেতুর মহানন্দা টোলপ্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর এই সফল অভিযান পরিচালিত হয়।

যাঁদের গ্রেফতার করা হয়েছে:মোছা: শারমিন খাতুন (২৬), স্বামী: আহাদ আলী, সাং- পিটিআই বস্তি।মোছা: রুবিনা বেগম (৩৪), স্বামী: মৃত নাইমুল হক, সাং- নামোচরী বোল্ডার পাড়া।মোো: শাহিন আলী (১৯), পিতা: রাকিব আলী, সাং- নামোচরী। সকলের থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ

পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসারের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে চেকপোস্ট ও অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে ধৃত আসামিদের হেফাজত থেকে মোট ২ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশের জনসচেতনতামূলক বার্তা:মাদক ও যেকোনো অপরাধের শেড়মূল উৎপাটনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️