চাঁপাইনবাবগঞ্জে টোল প্রত্যাহারের দাবি আন্দোলনে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ বিক্ষোভ মিছিল 

চাঁপাইনবাবগঞ্জে টোল প্রত্যাহারের দাবি আন্দোলনে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ বিক্ষোভ মিছিল 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোল প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (শনিবার, ৪ জুলাই) সকাল ১১টায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শহরের ফুড অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাতেন খাঁ মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এছাড়া সেতুর টোল প্রত্যাহারের দাবিতে সড়ক ও সেতু অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে এবং রাজনৈতিক নেতাদের নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে-এমন অভিযোগ তুলে তারা এর বিরুদ্ধে নিন্দা জানান।

সমাবেশে বক্তারা বলেছেন,রাজনৈতিক মতপার্থক্যের নামে হুমকি,সহিংসতার উসকানি কিংবা জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া শাওন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবর আলী রুমন,জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম এবং সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️