চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও হতদরিদ্র ১৭০ জনের মাঝে আর্থিক সহায়তা

চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও হতদরিদ্র ১৭০ জনের মাঝে আর্থিক সহায়তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আর্থিক সংকটে থাকা দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র ১৭০ জন ব্যক্তির মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সহায়তাপ্রাপ্তদের মধ্যে ছিলেন দুঃস্থ, অসুস্থ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি, জটিল রোগে আক্রান্ত দরিদ্র মানুষের চিকিৎসাসহায়তা এবং দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা পাওয়া উপকারভোগীরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি সমাজের অসুস্থ, অসহায় ও দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

তিনি বলেন, এসব জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবং তাদের কষ্ট লাঘবে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️