চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন মহাআড়ম্বরে পালিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন মহাআড়ম্বরে পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ র‍্যালী আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, সদর উপজেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জেলা এলজিইডি, জেলা জনস্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জনের বার্নিসিয় নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা মাদকদ্রব্য অধিদপ্তর, ভোলা শিশু একাডেমী, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান।

পরে সকাল ৯টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম পালিভ খাঁন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন ডাঃ মাহমুদুর রশিদ,জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান,জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, জেলা কারাগার চাঁপাইনবাবগঞ্জের জেল সুপার মোঃ শরিফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীন,বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান খান,গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️