চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।

রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নিমগাছী এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে আটক নারী মাদক ব্যবসায়ী বেবি (৪৮)। সে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড এর নিমগাছী গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী। অভিযানে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর আড়াই টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড এর নিমগাছী গ্রামে অভিযান চালায়।
এসময় নারী মাদক ব্যবসায়ী বেবি (৪৮) কে আটক করা হয় এবং তার বসতঘর থেকে একটি শপিং ব্যাগের মধ্যে নীল রংয়ের পলিথিনে কাগজে মোড়ানো মাদকদ্রব্য গাঁজার ছোট-বড় পুড়িয়া ১৩০ টি-যার ওজন ৪০০ (চারশত) গ্রাম গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
এঘটনায় ডিএনসি উপ পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।




