সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় মামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, শরিফুল মন্ডল, সামসুজ্জহা মুকুল, তরিকুল আলম, প্রভাষক হুমায়ন কবির, শিক্ষক মনিরুল ইসলাম, ইসমাতুন নেশা প্রমুখ। 

বক্তারা বলেন, গত ১৭মে জেলা আইনজীবী সমিতিতে একটি সালিশ চলাকালে দুপক্ষের বাগ্‌বিতণ্ডা হয়। এসময় সেখানে উপস্থিত স্কুলছাসহ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করে। 

এ ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। পরে আইনজীবীরা আসামিদের পক্ষে মামলা মোকাবিলা না করার সিদ্ধান্ত নিলে তখন থেকেই তারা কারাগারে রয়েছে। বক্তারা অবিলম্বে আইনজীবীদের সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

পরে জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️