চাঁপাইনবাবগঞ্জে নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, ক্ষুদ্র-নৃ গোষ্ঠীসহ সকল জাতিগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী পোশাকে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। আগামী ১৪ এপ্রিল ১ বৈশাখ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে রচনা-চিত্রাঙ্কনসহ অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ও রেডিও মহানন্দায় বিশেষ অনুষ্ঠান প্রচারের কথা বলা হয়।
সরকারি শিশু পরিবার, হাসপাতাল ও জেলাখানায় দই, চিড়া, মুড়ি ও খৈসহ উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হয় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার। দিবসটি ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থারও সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হয় লোকজ মেলা আয়োজনের।
দিবসের গুরুত্ব তুলে ধরতে গিয়ে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, আমাদের অনেক ঐতিহ্য রয়েছে। আমরাই একমাত্র জাতি, যাদেরকে জীবন দিয়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা করতে হয়েছে। এই ঐতিহ্যবাহী বৈশাখের অনুষ্ঠানমালা সুন্দরভাবে উদ্যাপ্নর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট আমজাদ হোসেন, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, জেলা কালচারাচাল অফিসার শাহাদত হোসেন, জেলা জাসাস’র সভাপতি জোনাব আলী ও সিনিয়র সহসভাপতি বাবলু হক, ক্ষুদ্র নৃগোষ্ঠার নেতা কর্নেলিউস মুর্ম, বাবুলাল টপ্পোসহ সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ।



