চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কোর্স ২০২৪ শুরু হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কোর্স-২০২৪ শুরু হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এসময় তিনি বলেন- চাঁপাইনবাবগঞ্জের ভূমি ব্যবস্থাপনার সঙ্গে আপনারা সম্পৃক্ত, এখানকার ভূমি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই আপনারা দুর্নীতিমুক্ত থেকে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন।

প্রশিক্ষণে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষে জেলা প্রশাসন এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদ। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জাকির মুন্সী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️