চাঁপাইনবাবগঞ্জে শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক সমন্বয় সভা

মামুন সরকার চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জে শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। “স্ট্রেনথেনিং ক্যাপাসিটি অব জুডিসিয়াল সিস্টেম ফর চাইল্ড(এসএআরসি)” প্রকল্প, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। মূল আলোচক হিসেবে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবাগত বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হায়দার আলী খোন্দকার।

সভায় আরো বক্তব্য দেন- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, পুলিশ সুপার মো. রেজাউল করিম বিপিএম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোছা. উম্মে কুলসুম, ইউনিসেফ’র (রাজশাহী এন্ড রংপুর ডিভিশন) চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসেন, ইউনিসেফ’র (জাস্টিস ফর চিলড্রেন চাইল্ড প্রটেকশন সেকশন) ন্যাশনাল এক্সপার্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফিল্ড কো-অর্ডিনেটর - জাস্টিস ফর চিলড্রেন আবু হেনা মস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রুখসানা খানম।

শিশু আইন ২০১৩ অনুযায়ী আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের ক্ষেত্রে থানা ও শিশু আদালত কর্তৃক অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের বিধানসমূহ প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করা,তা থেকে উত্তরণের লক্ষ্যে করণীয় নির্ধারণ করা এবং শিশু উন্নয়ন কেন্দ্রে আটক শিশুদের অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম তরাণ্বিত করার লক্ষ্যে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিশু আইন ২০১৩ এর সারসংক্ষেপ এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের ক্ষেত্রে অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থাসমূহ যেমন- থানা থেকে মুক্তি, বিকল্প পন্থা ও জামিন ইত্যাদি গ্রহণে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও, শিশু আইনের অধীনে বিকল্প পন্থায় মামলার নিষ্পত্তিকরণের কৌশল এবং উক্ত প্রক্রিয়ায় প্রবেশন কর্মকর্তাদের ভূমিকা ও থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️