চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ (১৮ জুন) বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে পৌরসভার নতুন হাট গুমপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হয় সে। জুনায়েদ একই এলাকার আব্দুল কাদের এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জুনায়েদ তার বাবার সঙ্গে বাড়ির পাশের একটি দোকান থেকে খাবার কিনে ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইনপিপিএম জানান, পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




