ভোলাহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন আটক
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে ভোলাহাট উপজেলার কলেজ মোড় সংলগ্ন ভোলাহাট-রহনপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
আটকৃতরা হলেন: ভোলাহাট উপজেলার কলেজ মোড় সন্ন্যাসীতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শুভ (২৮), শিবগঞ্জ উপজেলার নামো টিকরী এলাকার মৃত মানারুল ইসলামের ছেলে মোস্তাকিম (২৮), টিকরী বাজার এলাকার সোদরুল ইসলামের ছেলে ছারোয়ার জাহান (২৯) এবং নামো টিকরী এলাকার ইসলামের ছেলে ইব্রাহিম খলিল (১৭)।
পুলিশ সূত্রে জানা যায়,সুরকোনার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক এর নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই বশির আহম্মেদ,এসআই শাহীন আলম এবং সঙ্গীয় ফোর্স অভিযান চালান।
এ সময় ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৯৪ নম্বরের একটি প্রাইভেটকার তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




