চাঁপাইনবাবগঞ্জে দুর্গম চরাঞ্চলে মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে দুর্গম চরাঞ্চলে মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়,দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ৫৩ বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নায়ারনপুর ইউনিয়নের মাহমুদা মহিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন ৫৩ বিজিবি)।

আজ (২১ জুলাই) মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পেইনে ৮ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়,দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের এই স্বাস্থ্যসেবা প্রদানে প্রায় দুই হাজার নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হয়।এছাড়াও মেডিকেল ক্যাম্পেইনে ভেটেরিনারী ডাক্তারের মাধ্যমে স্থানীয় গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়

চিকিৎসা সেবা নিতে আসা মারুফা জানান,বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে শুনে আমি এখানে এসেছি,ডাক্তার দেখিয়ে আমি বিনা মূল্যে ওষুধ পেয়েছি।

চিকিৎসা সেবা নিতে আসা রুবেল হোসেন জানান,ডাক্তার দেখাতে হলে শহরে যেতে হয় কিন্ত আমরা দুর্গম চরাঞ্চলের বাসিন্দা টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারিনা,বিজিবি বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে আমি এখানে এসে ডাক্তার দেখিয়ে আমি ওষুধ পেয়েছি,আমি চাই বিজিবির এমন উদ্যোগ আগামীদিনে অব্যাহত থাকুক।

দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইনে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ৫৩ বিজিবি'র উপ-অধিনায়কসহ অন্যান্য পদবীধারী বিজিবি সদস্যগণ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️