শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৫৩ বিজিবি।তবে অভিযানে কেউ আটক হয়নি।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,রবিবার (৩ মে ২০২৬) ভোর ৪টা দিকে এই অভিযান চালায় বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি বলেন,মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শুন্য লাইন হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে টহল পরিচালনা করার সময় একজন চোরাকারবারী বিজিরি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে তল্লাশী করে ১টি বস্তায় ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত ২৭ বোতল ভারতীয় মদ আনুমানিক বাজার মূল্য ৪১ হাজার টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানান এই অধিনায়ক
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি,এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান প্রতিরোধ করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সকল সময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে




