চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চোরাচালান রোধে সীমান্তে নজরদারি জোরদারের কথা জানানো হয়েছে।
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ২টি অভিযানে ভারতীয় ১০টি গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।

বিজিবি জানায়,২ মার্চ সোমবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,চরবাগডাঙ্গা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং বাখেরআলী বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ২টি ভারতীয় গরু জব্দ করে।
জব্দকৃত ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ টাকা। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও জানান এই অধিনায়ক
উল্লেখ্য যে,গত ফেব্রুয়ারী'২৬ মাসে প্রায় ৭৫ লক্ষ টাকার ৩৩টি গরু ও ০২ টি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করে ৫৩ বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি,এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।




