৪৩ তম বিসিএসে চাঁপাইনবাবগঞ্জের ২৩ মেধাবী

মেধাবীরা মনে করেন সঠিক দিকনির্দেশনা আর নিজের ইচ্ছেশক্তি থাকলে ভালো কিছু করা যায়

৪৩ তম বিসিএসে চাঁপাইনবাবগঞ্জের ২৩ মেধাবী

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে চাঁপাইনবাবগঞ্জের ২৩ জন মেধাবী সন্তান সুপারিশ পেয়েছেন। এখন শুধু গেজেটের অপেক্ষা। গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেও যে বিসিএস ক্যাডার হওয়া যায়, তার স্বাক্ষর রেখেছেন এইসব মেধাবীরা। তারা মনে করেন, সঠিক দিকনির্দেশনা আর নিজের ইচ্ছেশক্তি থাকলে ভালো কিছু করা যায়।

সুপারিশপ্রাপ্ত ২৩ জনের মধ্যে ১৪ জন সাধারণ শিক্ষা, ৩ জন প্রশাসন, ৩ জন প্রাণিসম্পদ, ১ জন স্বাস্থ্য, ১ জন তথ্য ও ১ জন কৃষি ক্যাডারে সুপারিশ পেয়েছেন।

শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা হলেন- মোসা. আফসানা আখতার রেশমী, মো. আশিক ইকবাল, মো. ফরহাদ হোসেন, মার্শাল নূর, মো. মতিউর রহমান, মো. আব্দুল কাদির, মো. হালিম রেজা, মিঠুন শাকিল, শাহরিয়ার কামাল, উম্মে তামিমা দিশা, তৌহিদুল ইসলাম, আব্দুল কাদের জিলানী, মো. শাহাদুল ইসলাম ও পারভেজ আলী।

প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা হলেন- মো. নাঈম আবদুল্লাহ, ইসমাত বিনতে ইউসুফ ও সামিউল আলম। প্রাণিসম্পদ ক্যাডারে সুপারিশ পেয়েছেন-বুল কালাম আজাদ, মো. শাহজাহান আলী ও মোসা. নাজনীন। এছাড়া তথ্য ক্যাডারে মাহমুদ শুভ, কৃষি ক্যাডারে রাজু চৌধুরী এবং স্বাস্থ্য ক্যাডারে জেসমিন শিরিন কাদরী সুপারিশ পেয়েছেন।

এদিকে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী রাজু চৌধুরী ও মো. আবুল কালাম আজাদ ৪৩তম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশ পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর তার ফেসবুক পোস্টে এই দুজনকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️