চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ এক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ এক কারবারি গ্রেফতার

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ৪শ’ পিস ইয়াবা ও ২ লাখ ২ হাজার ১১০ টাকাসহ মো. সুহেল রানা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি নয়ালাভাঙ্গা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৯টার দিকে নয়ালাভাঙ্গা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সুহেলকে ইয়াবা ও টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।