অবকাঠামো উন্নয়নে পবিপ্রবির বড় অগ্রগতি,উদ্বোধন ৬ গুরুত্বপূর্ণ স্থাপনা

অবকাঠামো উন্নয়নে পবিপ্রবির বড় অগ্রগতি,উদ্বোধন ৬ গুরুত্বপূর্ণ স্থাপনা

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)-১ম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

‎সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে স্থাপনাগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। একসঙ্গে ছয়টি স্থাপনার উদ্বোধনে বিশ্ববিদ্যালয়জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

‎নতুন এসব অবকাঠামো শিক্ষা, গবেষণা, বিদ্যুৎ ব্যবস্থাপনা, কৃষি কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

‎উদ্বোধন হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত আবহাওয়া স্টেশন, ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত আনসার ব্যারাক, ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎ উপকেন্দ্র, ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা খামার ভবন, ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন এবং ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়িঘর।

‎পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ওবায়েদুল ইসলাম।

‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আজকের এই আনন্দময় মুহূর্তে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ একযোগে আমরা ছয়টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলাম।

‎তিনি বলেন, একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে মানসম্মত অবকাঠামোর কোনো বিকল্প নেই। সদ্য উদ্বোধন করা প্রকল্পগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও বেগবান করবে।

‎উপাচার্য আরও বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে আরও নতুন নতুন স্থাপনা নির্মাণ করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

‎স্থাপনাগুলো নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর, তদারকি কমিটি ও প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রাষ্ট্রীয় অর্থে নির্মিত এসব সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও সবার সম্মিলিত দায়িত্ব।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‎নতুন ছয় স্থাপনার উদ্বোধনের মধ্য দিয়ে পবিপ্রবির চলমান উন্নয়ন কার্যক্রমে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সংযোজন হলো। 

‎বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, এসব অবকাঠামো ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পথকে আরও সুগম করবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️