চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএম।
আজ রবিবার (১৬আগস্ট)সকালে জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় এই ঘোষণা দেওয়া হয়।
কর্মদক্ষতা,পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস একরামুল হোসাইন পিপিএম'কে সম্মাননা তুলে দেন।
এ সময় ওসি একরামুল হোসাইন বলেন: শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপার স্যার এবং আমার থানার সকল অফিসার ও ফোর্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুরস্কার যেকোনো ভালো কাজকে উৎসাহিত করে। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আমাকে অনুপ্রাণিত করবে।




