চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিন ২৩৩ পরীক্ষার্থী অনুপস্থিত

চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর দিনেই অনুপস্থিত ছিলেন ২৩৩ পরীক্ষার্থী।

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিন ২৩৩ পরীক্ষার্থী অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর দিনেই অনুপস্থিত ছিলেন ২৩৩ পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে জেলার ২৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরুর হলেও তারা পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তিন ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল দাখিলের পরীক্ষার্থীরা। জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এতথ্য পাওয়া গেছে।

জানা গেছে, স্কুলের এসএসসি শিক্ষার্থীদের প্রথম দিনের পরীক্ষা ছিল বাংলা ১ম পত্র। এদিন অনুপস্থিত ছিল ১০৩ পরীক্ষর্থী। পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৯ হাজার ২৩৮ পরীক্ষার্থী। মাদ্রাসার দাখিলের জন্য প্রথম পরীক্ষা নির্ধারণ করা হয়েছিল কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের ওপর। পরীক্ষা শুরুর দিনেই ১০৭ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেননি। এদিনে মোট দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৭৭৮ জন। এছাড়া ভোকেশনালের (স্কুল-মাদ্রাসা) পরীক্ষার বিষয় ছিল বাংলা ২য় পত্র। পরীক্ষা শুরুর দিনে ২৩জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন পরীক্ষায় অংশ নিয়েছেন ১ হাজার ৩৭৩ পরীক্ষার্থী।

এদিকে প্রশ্নফাঁসের গুজব না থাকায় স্বস্তিতে পরীক্ষা দেয়ার কথা জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা বলছেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় কোন প্রশ্নফাঁসের গুজব ছিল না। যারকারণে স্বস্তিতে পরীক্ষায় বসতে পারা গেছে। প্রশ্ন ফাঁসের গুজবে উদ্বিগ্ন ছিল অভিভাবকরাও। এছাড়া নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছে নির্বাহী কর্মকর্তারা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️