নবাবগঞ্জ সরকারি কলেজে শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নবাবগঞ্জ সরকারি কলেজের এন. এম. খান অডিটোরিয়ামে আজ শনিবার ২৯ নভেম্বর সকাল ১০টায় শিশু শিক্ষা নিকেতন, চাঁপাইনবাবগঞ্জ-এর আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ সরকারি কলেজে শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:নবাবগঞ্জ সরকারি কলেজের এন. এম. খান অডিটোরিয়ামে আজ শনিবার ২৯ নভেম্বর সকাল ১০টায় শিশু শিক্ষা নিকেতন, চাঁপাইনবাবগঞ্জ-এর আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর।

সভাপতিত্ব করেন শিশু শিক্ষা নিকেতনের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল হান্নান হানু।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত সম্পাদক জনাব মেজবাউল জাকের এবং অধ্যক্ষ জনাব মোঃ আনিসুর রহমান।

অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অডিটোরিয়ামটি আনন্দ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বিষয়ে ১০টিরও বেশি ইভেন্টে অংশগ্রহণকারী ২১৯ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে শিশু শিক্ষা নিকেতন যে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, আজকের এই আয়োজন তারই উৎকৃষ্ট উদাহরণ। শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️