চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ ৮ জন গ্রেফতার

পুলিশের অভিযানে নয়াগোলা থেকে ১০ কেজি গাঁজাসহ ৮ জনকে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ ৮ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে নয়াগোলা থেকে ১০ কেজি গাঁজাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাদিকুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৫), বালিয়াডাঙ্গা পুরাতন কাউন্সিলের পাশের রমজান আলীর ছেলে হিমেল আলী ওরফে শামসুল আলম (২৮), চাঁপাই পলশার রুকুলের ছেলে জুবায়ের হোসেন (২১), বালিয়াডাঙ্গা বড়ঘাট এলাকার তহুরুল ইসলামের ছেলে আহাদ আলী (২৭), রাধুনীডাঙ্গার আব্দুল মালেকের ছেলে আলামিন ইসলাম (২৬), আজাইপুরের মৃত আব্দুল গাফ্ফারের ছেলে আলিউল ইসলাম (৪৫), পলশার মৃত সাদেকুল ইসলামের ছেলে মামুন ইসলাম (৩৫) ও নাচোল উপজেলার পাহাড়পুর মমিন মোড়ের লদু আলীর ছেলে আলম (২২)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে ৩১ জানুয়ারি বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশনায় এসআই আজিম আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স মাদকবিরোধী অভিযান টি পরিচালনা করে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম একজন প্রতিবন্ধী। তাকে মাদক ক্রয়-বিক্রয় ও চলাফেরা করার জন্য আরেক আসামী আহাদ আলী সার্বক্ষনিক সহায়তা করে। আসামী মনিরুল শারীরিক প্রতিবন্ধীকতার সুযোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা হতে গাঁজা এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে এবং নিজেও বিক্রি করে আসছিল।

এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️