জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

শনিবার জেলা প্রশাসন পরিচালিত গ্রিন ভিউ স্কুলে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন

জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার জেলা প্রশাসন পরিচালিত গ্রিন ভিউ স্কুলে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও এই নির্বাচনের রিটার্নিং অফিসার এ কে এম গালিভ খাঁন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও এই নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার মোছা. তাছমিনা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান।

এ কে এম গালিভ খান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমরা যথাযথভাবে পালন করব। আপনারা নির্ভয়ে ভোটগ্রহণ করবেন। র‌্যাব,পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।

সদর আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৭২টি, ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৪২টি। মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭২ হাজার ২৮২ জন। এর মধ্যে ২ লাখ ৪১ হাজার ৮৫৯ জন পুরুষ এবং ২ লাখ ৩০ হাজার ৪২৩ জন মহিলা ভোটার। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে ৩ হাজার ৮৮ জন। এর মধ্যে ১৭২ জন প্রিজাইডিং. ৯৭২ জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ৯৪৪ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️