চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের ৫ দিনের প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্যাচভিত্তিক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের ৫ দিনের প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্যাচভিত্তিক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে প্রিজাইডিং কর্মতকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শাহাদাত হোসেন মাসুদ।

উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ৫৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর সাজ্জাদুল ইসলাম, র‌্যাব-৫’র চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মো. ফাহাদুজ্জামান আকন্দ।

জেলা প্রশাসক ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্ভয়ে নির্বাচনী আইন মেনে ভোটগ্রহণ করার জন্য আহ্বান জানান।

অন্যদিকে জেলা শহরের গ্রিনভিউ স্কুলে সহকারী প্রিজাডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

জেলা নির্বাচন অফিসার মো. আজাদুল হেলাল জানান, ৫ দিনের প্রশিক্ষণে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিংদের দিনব্যাপী ও পোলিং কর্মকর্তাদের অর্ধদিবস করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️