শিবগঞ্জে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

শিবগঞ্জে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

শনিবার (১৪ মার্চ) সকালে র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তারা হলেন হিমেল (২৬) ও ইমন (২৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কোর্ট বাজার এলাকায় একটি মেয়েলি ঘটনার মীমাংসা করতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে একটি সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে বাদী পক্ষ ও আসামি পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে কোর্ট বাজার এলাকার একটি খাবার হোটেলের সামনে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাদী পক্ষের পথরোধ করে হামলা চালায়। এ সময় লাঠি ও লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করা হয়। হামলায় বাদীর বাবা আনিসুর রহমান গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

এ ঘটনায় নিহতের ছেলে আসমাউল হক বাদী হয়ে শিবগঞ্জ থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে র‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ১২ মার্চ রাত ১১টা ৪৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ এলাকা থেকে মামলার ৪ নম্বর আসামি হিমেলকে এবং ১৩ মার্চ রাত ২টা ৪০ মিনিটে সদর উপজেলার ইন্দ্রার মোড় এলাকা থেকে ১৬ নম্বর আসামি ইমনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️