শিবগঞ্জে আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপর্যায়ের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

৫০তম গ্রীষ্মকালীন জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

শিবগঞ্জে আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপর্যায়ের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিযোগিতা কমিটির আয়োজনে উপজেলা স্টেডিয়ামে পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

এ সময় তিনি বলেন, সমাজে মাদকের বিরুদ্ধে তরুণদের সচেতন থাকতে হবে। মাদককে ঠাঁই দেওয়া যাবে না। আর এর প্রধান মাধ্যম হচ্ছে খেলাধুলা, এই খেলাধুলায় পারে তরুণদের মাদক থেকে দূরে রাখতে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আধুনিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পড়াশোনা ও খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন, আজকের তরুণরা আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায়, খেলাধুলায় হতে হবে স্মার্ট। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ।

সকল শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি মাঠে খেলাধুলা করার আহ্বান জানিয়ে ডা. শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, এর ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

উদ্বোধনী খেলায় ২-০ গোলে মধ্য বিনোদপুর দাখিল মাদ্রাসা দলকে হারিয়ে জয়লাভ করে চৈতন্যপুর উচ্চ বিদ্যালয় দল। প্রতিযোগিতায় ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন ও একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমসহ অন্যরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️