গোমস্তাপুরে গাঁজাসহ দুইজন গ্রেফতার

গোমস্তাপুরে গাঁজাসহ দুইজন গ্রেফতার

গোমস্তাপুর প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযানে মোট ৩১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৬ আগস্ট) পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে দুপুর ১টা ৫ মিনিটে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা-১ গ্রামের ঈদগাহ মাঠের পূর্ব পাশের একটি ফাঁকা কাঁচা রাস্তা থেকে মো. আরিফ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি কাঞ্চনতলা-১ গ্রামের মো. আশুরুদ্দিনের ছেলে। একই দিন রাত ১০টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) মো. আউয়াল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পার্বতীপুর ইউনিয়নের আনারপুর গ্রামের মাধাইপুর থেকে জাতাহারগামী সড়কের পাশে একটি আমবাগানে অভিযান চালান।

এ সময় মো. রুমোন আলী (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি নিমাইন আনারপুর গ্রামের মো. সানাউল হকের ছেলে। গোমস্তাপুর থানার ইনচার্জ নুরে আলম জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️