চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ একজন গ্রেফতার 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ একজন গ্রেফতার 

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ আব্দুস সালাম নামের এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে ৫৯ বিজিবি। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চকপাড়া সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি বিশেষ টহল দল উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে অভিযান চালায়। এই অভিযানে সীমান্তের মেইন পিলারের প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আব্দুস সালামকে আটক করা হয়।

আটককৃত সালাম উত্তর ফতেপুর গ্রামের কেতাব উদ্দিনের ছেলে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তরুন ও যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সীমান্তে চোরাচালান ও মাদক কারবার পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত বিজিবির এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️