শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ

কবি ও গবেষক এনাম আনন্দ-এর শুভ জন্মদিন আজ। সাহিত্য ও গবেষণায় তাঁর অবদান স্মরণ করে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ

শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সংবাদঃমানব জীবনের সুখ-দুখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়া, ভালবাসা, প্রেম-বিরহ, কলহ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম দর্শন, সংস্কৃতি এসব নিয়েই সাহিত্য রচনা করেন সাহিত্যিকরা। সাহিত্যের রয়েছে নানা শাখা-প্রশাখা। এক একজন সাহিত্যিক এক এক জায়গায় বিরাজ করেন। কবি ও সাহিত্যিকরা ভাব- ভাষা, নিজের দক্ষতা এবং গভীর চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে রচনা করেন অমর সৃষ্টি। প্রতিটি লেখকের দৃষ্টিভঙ্গি সাধারণত এক হয় না। আদর্শগত অমিল, নীতিগত অমিল কিন্তু সৃষ্টিশীল লেখায় যে এক ধরনের বিস্ফোরণ এ ব্যাপারে সব লেখকরাই একমত। সময়ের পরিবর্তনের সাথে সাথে পাল্টে যাচ্ছে সভ্যতার রূপ, পাল্টে যাচ্ছে জীবন ব্যবস্থা। শিল্প-সাহিত্য তার ব্যতিক্রম নয়।

বাংলাদেশর সামনে এখন বিরাট ভবিষ্যৎ নতুন সৃষ্টির সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে। বাংলা সাহিত্যে উদীয়মান-তরুণ লেখকরাই একদিন বিশ্বসাহিত্যে তুলে ধরবে বাংলা সাহিত্যের বৈচিত্র্য ও ঐশ্বর্য। কবি ও গবেষক এনাম আনন্দ দ্বিতীয় দশকের লেখকদের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ। যদিও এই কবি ও গবেষককে দশকের ফ্রেমে বাধা যায় না। কবি এনাম আনন্দের কবিতা ও প্রবন্ধের কিছু উক্তি সময়ের সাথে হয়তো কালজয়ী হয়ে থাকবে।

⚫ যে রাতের আধারকে বালিশ বানিয়ে ঘুমায়

তার সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে কী আসে যায়?

⚫ যে হাত পেতে খাওয়া শিখে গেছে

তাকে নিরবে সহ্য করতে হয় না ক্ষুধার যন্ত্রণা।

⚫ জগতে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে নিজের প্রচার-প্রসার চায় না।

⚫ লেখক মনের অজান্তেই নিজের লেখা বা বইয়ের প্রচার-প্রসার কার্যক্রম চালিয়ে যান। 

⚫ অনেক লেখক মনে করেন- সোশ্যাল মিডিয়ায় লেখা বা ছবি পোস্ট দিলে জাত যায় না, জাত তখন যায়, যখন পেশাদারিত্বের সাথে নিজের বইয়ের প্রচার করে।

⚫ যে বা যারা নিজের প্রচার-প্রসার চায় না তারা অসুস্থ।

⚫ বইয়ের প্রচার লজ্জাকর নয়, এটি গর্বের ব্যাপার।

⚫ নিজের বই নিজে কিনে বেস্ট সেলার বই বানানোর সার্থকতা কোথায়। 

⚫ 'আমি প্রচার বিমুখ' বাক্যটি লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া কিন্তু প্রচার।

⚫ ছড়া, কবিতা, রম্যরচনা, শিশুতোষ গল্প, ছোটগল্প, নিবন্ধন ও প্রবন্ধ নিয়মিত লিখছেন।

⚫ লেখালেখির প্রেরণা হিসেবে সম্মাননা পেয়েছেনঃ

⚫ দৈনিক মানব বার্তা সম্মাননা। 

⚫ দৈনিক মুন্সিগঞ্জের খবর সাহিত্য পাতা সম্মাননা।

⚫স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা।

কবি ও গবেষক এনাম আনন্দ, ১০ মার্চ, কলাগাছিয়া, হোমনা, কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি ব্যংক কর্মকর্তা। কবি ও গবেষক এনাম আনন্দ'র জন্মদিনে পত্রিকার পক্ষ থেকে সুখ-সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️