শিবগঞ্জে ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে একজন আটক

শিবগঞ্জে ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে একজন আটক

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার (৮ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা কলোনি গ্রামের বাসিন্দা নয়ন রাজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর বিষয়টি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। এদিকে একই ঘটনার প্রেক্ষিতে নয়ন রাজের পক্ষ সমর্থন করার অভিযোগে লছমানপুর গ্রামের বাসিন্দা বিপুল কুমারকে (২৬) স্থানীয় জনতা আটক করে। পরে তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান,মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি অভিযুক্ত নয়ন রাজকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️