চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ একজন গ্রেফতার 

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ একজন গ্রেফতার 

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি হলেন: নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের বকুলতলা বাজার ফৌজদারপাড়ার আব্দুল বারিক আলীর ছেলে শাহ আলম ওরফে স্বপন (৩২)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটে শনিবার রাতে জানানো হয়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওবাইদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ (৪ জুলাই) শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর গ্রামস্থ সাইদুল ইসলাম এর আম বাগানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০০পিস ইয়াবাসহ শাহ আলম ওরফে স্বপনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️