শিবগঞ্জে গঙ্গাস্নান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্তিপুরে মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার ভোর থেকে দিনব্যাপী এই স্নান চলে

শিবগঞ্জে গঙ্গাস্নান অনুষ্ঠিত

শিবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্তিপুরে মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার ভোর থেকে দিনব্যাপী এই স্নান চলে। চন্দ্র মাসের তারিখ হিসাবে প্রতি বছর উত্তরাঞ্চচলের হিন্দু সম্প্রদায় জেলার শিবগঞ্জ উপজেলার তর্তিপুর এলাকায় পৌরাণিক জাহ্নুমুনির আশ্রমের কাছে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন।

এ গঙ্গাস্নান প্রতি বছরের মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বান্নী স্নান বলা হয়। কিন্তু চাঁদের উপর নির্ভর করে কোনো কোনো বছর ফাল্গুন মাসেও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। 

চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়াসহ বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বাস, মিনিবাস, মাইক্রোবাস, মিশুক, অটোরিকশা ও রিকশাসহ বিভিন্ন যানবাহনে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিতে আগের দিন থেকেই জাহ্নুমুনির আশ্রমে আসতে শুরু করেন। সকালে স্থানীয় গঙ্গাস্নান পর্ব শেষ করে ভুরিভোজ করে থাকেন পুণ্যার্থীরা। এদিকে গঙ্গাস্নান উপলক্ষে দিনব্যাপী মেলায় প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, পূজা এবং পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয়। 

গঙ্গাস্নানকে ঘিরে গোটা তর্তিপুর এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়। তর্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী জানান, পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম তীর্থস্থান তর্তিপুর গঙ্গাস্নানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকে বিকেল পর্যন্ত স্নানকার্য সম্পন্ন করেন। এ স্নান করলে মানবজীবনের পাপমোচন ও অকল্যাণ দূর হয়। এ বছর প্রায় ৫০ হাজার ভক্তের সমাগম ঘটে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️