নওগাঁয় খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তার দাবিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

নওগাঁয় খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তার দাবিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ স্বাস্থ্য সতর্কবার্তা সংযোজনের দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে নওগাঁ শহরের উকিলপাড়াস্থ ন্যাশনাল মডেল স্কুল সংলগ্ন মেইন রোডে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে, সিটিজেন নেটওয়ার্ক, সাপ্তাহিক প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র ও প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিমের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক সহিদ প্রামানিক। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, সহকারী অধ্যাপক এস এম মোস্তাক আহাম্মেদ, সিনিয়র শিক্ষক মঞ্জুর এলাহী।

আলোচনা সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। বর্তমানে দেশে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত চিনি, সোডিয়াম (লবণ) ও অস্বাস্থ্যকর ফ্যাটসমৃদ্ধ প্রক্রিয়াজাত ও মোড়কাবদ্ধ খাদ্যের অতিরিক্ত গ্রহণ এসব রোগের অন্যতম কারণ।

বক্তারা আরও বলেন, Front-of-Pack Labeling (FOPL) বা খাদ্যের মোড়কের সামনের অংশে সহজবোধ্য স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল সংযোজন করা হলে ভোক্তারা সহজেই অস্বাস্থ্যকর খাদ্য শনাক্ত করে স্বাস্থ্যসম্মত খাবার বেছে নিতে পারবেন। একই সঙ্গে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও তুলনামূলকভাবে স্বাস্থ্যকর পণ্য উৎপাদনে উৎসাহিত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (WHO) আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংস্থাগুলোও এ ধরনের লেবেলিংকে জনস্বাস্থ্য সুরক্ষার কার্যকর ও প্রমাণভিত্তিক ব্যবস্থা হিসেবে সুপারিশ করেছে বলে বক্তারা উল্লেখ করেন।

এ সময় বক্তারা দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশের জোর দাবি জানান।

কর্মসূচিতে ন্যাশনাল মডেল স্কুলের, মো. আহসান হাবিব, মো. রায়হান বাবু, রুবিনা ইয়াসমিন, ফারহানা আক্তার, শাহেদ হাসেম, সবুজ হোসেন, প্রসঞ্জিত সাহা, মোয়াজ্জেম হোসেন, আবু বক্কর সিদ্দিক, সোহাগ হোসেন, ডি এম কুদ্দুস, কাশেম, ফয়নূর খাতুন, মারুফ হোসেন ও আজাদুল ইসলাম, আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর ,আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময়সহ শিক্ষক, অভিভাবক এনজিও কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️