চট্টগ্রামে গাঁজাসহ দুই নারী গ্রেফতার

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ১৯ দশমিক ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

চট্টগ্রামে গাঁজাসহ দুই নারী গ্রেফতার

চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ১৯ দশমিক ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— কক্সবাজারের সদর এলাকার নজু মিয়ার মেয়ে রশিদা (৩৮) ও চট্টগ্রামের পাহাড়তলী থানার সালেহ আহমেদের মেয়ে রোকেয়া বেগম (৩৬)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দুই নারী যাত্রীবেশে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী ‘দুলালি স্পেশাল’ পরিবহনের একটি বাসে করে গাঁজা বহন করছে। পরে র‍্যাবের একটি দল মীরসরাই সরাই বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে দুই নারীকে আটক করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, তল্লাশিতে রশিদার ব্যাগ থেকে ১০ কেজি এবং রোকেয়ার দুটি ব্যাগ থেকে ৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তার দুই নারী পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধার করা মাদকসহ তাদের মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️