নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি-ড. মঈন খান

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি-ড. মঈন খান
সংগ্রহীত ছবি

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।

ড. মঈন খান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন ইতিহাসে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, ইসিকে সেই ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কোনো কর্মকর্তা যাতে ভোটে দায়িত্ব পালন করতে না পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক করেছেন জানিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। তাই বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়ে সতর্ক থাকতে হবে।

ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি হতে পারে বলে আশঙ্কার কথা ইসিকে বলেছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘কমিশনও জানিয়েছে সুষ্ঠু ভোট করতে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, ‘গণমাধ্যম যাতে বিনা বাধায় কাজ করতে পারে তা কমিশনকে নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। জোট নিয়ে ড. মঈন খান বলেন, ‘জোট নিয়ে ভাবার এখনও সময় আসেনি। সময় হলে বিএনপি জানিয়ে দেবে।

চাঁপাই প্রেস/সূত্র_বাংলাদেশ প্রতিদিন 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️