কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ

নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন কৃষক বেশে ফসলের ক্ষেত হতে ২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সুশিল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছেন।শনিবার (২৫ জুলাই) বিকেলে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলের ক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তি নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ার পাড়ার মৃত শুকান্তের ছেলে
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য জানিয়েছেন।তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি সুশীল| রায়ের পর থেকে তিনি পলাত ছিলেন।তাকে ধরতে কৃষকের বেশে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলী মাঠে অভিযান চালান এএসআই ফরহাদসহ পুলিশের একটি দল।শনিবার বিকাল সাড়ে ৬টায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।




