শিবগঞ্জে সবজির বীজ ও হাঁসের বাচ্চা বিতরণ

শিবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে সবজির বীজ ও হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৪ই জুলাই সকালে শিবগঞ্জ পৌরসভাধীন জালমাছমারী ইসরাইল মোড় নামক স্থানে এইসব বিতরণ করা হয়।
অসহায় দরিদ্রদের মুখে হাঁসি ফুটান, তাঁদের কর্ম সংস্থান সহ নানা মুখি কর্মসুচী নিয়ে এগিয়ে যাচ্ছে শান্তি নিবিড় পাঠাগার। এরই ধারাবাহিকতায় ইসরাইল মোড় এলাকায় শান্তি নিবিড় পাঠাগার প্রাঙ্গনে ৩২ জনের মাঝে সব্জি বীজ এবং কয়েকটি অসহায় পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
এসময় সুবিধাভোগীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শান্তি নিবিড় পাঠাগার সব সময় অসহায় দরিদ্রদের পাশে থাকে বলে তাঁরা জানান।




