নাচোলে চোলাই মদসহ তিনজন গ্রেফতার 

নাচোলে চোলাই মদসহ তিনজন গ্রেফতার 

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোলাইমদ এবং চোলাইমদ তৈরির উপকরণ 'ওয়াশ' উদ্ধার করেছে। এ সময় মাদক কেনাবেচা ও তৈরির অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল বুধবার রাতে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)সুকোমল চন্দ্র দেবনাথ এর নির্দেশনায় এসআই আতাউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাচোল ইউনিয়নের অন্তর্গত ঘিয়ন গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী শ্রী নকুল ভগতের বাড়িতে হানা দেয় পুলিশ।

অভিযানকালে নকুল ভগতের বাড়ি তল্লাশি করে বিক্রির জন্য মজুত রাখা ১০ লিটার অবৈধ চোলাইমদ এবং মাদক তৈরির কাঁচামাল ও উপকরণ হিসেবে ব্যবহৃত ৫৫ লিটার তরল 'ওয়াশ' উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে বাড়ির মালিক শ্রী নকুল ভগতসহ মোট ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

নাচোল থানা পুলিশ জানায়,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত নাচোল গড়তে পুলিশের এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️