ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

মিরপুর শেরে বাংলায় আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
সংগ্রহীত ছবি

মিরপুর শেরে বাংলায় আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে আজ শুক্রবার লালবাগ কেল্লায় সকাল থেকেই দেখা গেল ক্রিকেটীয় কর্মযজ্ঞ। ঐতিহাসিক এই স্থাপনায় দাঁড়িয়েই সিরিজের ট্রফি উন্মোচন করলেন দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শেই হোপ।

বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের বড় একটি অংশ লালবাগ কেল্লা। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী ঢাকা তখন আড়মোড়া ভাঙছে। এর মাঝেই লালবাগ কেল্লার ভেতরে ট্রফি নিয়ে ফটোসেশন সেরে নেন মিরাজ ও হোপ। আনুষ্ঠানিকতা শেষে মিরাজ জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে চলে যান। আর হোপ ফেরেন ওয়েস্ট ইন্ডিজের টিম হোটেলে।

দুই বছরের বেশি সময় পর মিরপুর শেরেবাংলায় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও নিউজিল্যান্ড এই মাঠে ওয়ানডে খেলেছিল। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ফিরতি সিরিজে এবার প্রতিশোধের সুযোগ।

তবে আবুধাবিতে আফগানিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজে সদ্য হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারে কিনা- সেটাই দেখার বিষয়। এ বছর ৮ ওয়ানডের ৭টিতেই হেরেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে ১২টি দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের জিতেছে ৬টিতে।

চাঁপাই প্রেস/সূত্র_দেশ রূপান্তর 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️