বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের কারাদণ্ড

বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের কারাদণ্ড

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় মাদক সেবনের দায়ে পাঁচ যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান। তিনি জানান, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১ মার্চ) রাত ৯টার দিকে কুমিল্লা-বাগড়া সড়কের রাজাপুর ইউনিয়নের পাঁচড়া নূর মসজিদের সামনে চেকপোস্ট বসায় পুলিশ।

এ সময় হরিমঙ্গল থেকে কুমিল্লাগামী মোটরসাইকেলে থাকা পাঁচ যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সেবন করে আসার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা নগরীর তালপুকুরপাড় এলাকার কানুলাল দাসের ছেলে বিশ্বজিৎ দাস (৩৫), নগরীর ঠাকুরপাড়া এলাকার বিজয় পালের ছেলে প্রীতম পাল (৩৫), তালপুকুরপাড় এলাকার মো. হির মিয়ার ছেলে মোহাম্মদ তৌসিফ (৩৫), মনোহরপুর এলাকার দিদারুল আলমের ছেলে সাইদুল আলম অপু (২৮) এবং পেয়ারাতলী এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ গোলাম রাব্বি (২৩)।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-এ পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত একদিনের ব্যবধানে বুড়িচং উপজেলায় মাদক সেবনের দায়ে মোট নয়জন যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️