বুড়িচং মাদ্রাসার ছাত্র আবু বক্কর হিফজুল কুরআন বিভাগে দেশের সেরা

বুড়িচং মাদ্রাসার ছাত্র আবু বক্কর হিফজুল কুরআন বিভাগে দেশের সেরা

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ আবু বক্কর দেশের কাওমি শিক্ষা অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাংলাদেশ কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় হিফজুল কুরআন (৩০ পারা) বিভাগে অংশগ্রহণ করে সারা দেশের সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন।

তার এই কৃতিত্বে শুধু তার পরিবার নয়, মাদ্রাসা ও পুরো বুড়িচংবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে। জানা যায়, ছোটবেলা থেকেই আবু বক্কর অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দ্বীনি শিক্ষার প্রতি গভীর অনুরাগী ছিলেন। তার নিরলস প্রচেষ্টা, অধ্যবসায় এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাই তাকে এই অসাধারণ সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।

হাফেজ আবু বক্করের পিতার নাম মোঃ আশরাফ উদ্দিন। তিনি ছেলের এই অর্জনে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মাওলানা মুজিবুর রহমান বলেন, “আবু বক্কর আমাদের প্রতিষ্ঠানের গর্ব। তার এই সাফল্য প্রমাণ করে যে, আন্তরিক চেষ্টা ও সঠিক দিকনির্দেশনা থাকলে যে কোনো শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে।

মাদ্রাসার পরিচালক মোঃ হুমায়ুন কবির স্বপনও তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই অর্জন শুধু আবু বক্করের ব্যক্তিগত সাফল্য নয়, এটি আমাদের প্রতিষ্ঠানেরও একটি বড় অর্জন। আমরা তার জন্য দোয়া করি, সে যেন ভবিষ্যতে আরও বড় আলেম হিসেবে দেশের ও ইসলামের খেদমতে আত্মনিয়োগ করতে পারে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আবু বক্করের এই কৃতিত্ব ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তার আরও সাফল্য প্রার্থনা করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️