বুড়িচংয়ে গ্যাসের সিলিন্ডার দোকানে প্রশাসনের অভিযানে জরিমানা 

কুমিল্লার বুড়িচং উপজেলায় এলপি গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি শুরু করে

বুড়িচংয়ে গ্যাসের সিলিন্ডার দোকানে প্রশাসনের অভিযানে জরিমানা 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় এলপি গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি শুরু করে। ফলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এমন অভিযোগের ভিত্তিতে বুড়িচং বাজারের বিভিন্ন এলপি গ্যাসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) রাতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দেখা যায়, বুড়িচং বাজারের একাধিক গ্যাসের দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এ অপরাধে মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স মরিয়ম এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বুড়িচং থানার পুলিশ সদস্যরা, বুড়িচং বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। অভিযান চলাকালে বাজারে গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন ও মজুত পরিস্থিতি যাচাই করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, সাধারণ জনগণের স্বার্থ রক্ষা এবং কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️